আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

যে সুবিধার কারণে ডেভেলপার হিসেবে রিহ্যাব মেম্বার হবেন - »

যে সুবিধার কারণে ডেভেলপার হিসেবে রিহ্যাব মেম্বার হবেন

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ১৯৯১ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। রিহ্যাব সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের আকাশরেখা (স্কাইলাইন) কে সুন্দর ও আধুনিকভাবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিহ্যাব এর বর্তমান সদস্য সংখ্যা ৮৯৪ জন। রিহ্যাব সদস্যদের বাহিরে অনেকেই ডেভেলপার হিসেবে কাজ করছেন। নতুন ডেভেলপাররা জানতে চান কোন সুবিধার কারণে তারা রিহ্যাব এর মেম্বার হবেন। রিহ্যাব এ ডেভেলপারদের মেম্বার হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। আমি বিষয়গুলো ছোট্ট আকারে তুলে ধরতে চাই।

বিশ্বাসযোগ্যতা স্বীকৃতি

  • রিহ্যাবের সদস্য হওয়া মানে সেই ডেভেলপারকে বাজারে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া।
  • ক্রেতারা সাধারণত রিহ্যাবের সদস্যদের দিকে বেশি আস্থা রাখে, কারণ তারা নির্দিষ্ট নীতিমালা মেনে কাজ করে।
  • এটি ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে সুবিধা দেয় এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ায়।

মার্কেটিং প্রচারের সুযোগ

  • রিহ্যাবের সদস্যরা প্রদর্শনী (exhibition) এবং দেশি-বিদেশী ফেয়ার-এ অংশ নিতে পারে।
  • এখানে সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা যায়। নন মেম্বাররা যেটা পারে না।
  • নতুন প্রকল্পের প্রচারণা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড এক্সপোজার পাওয়া যায়।

নিয়মকানুন নেটওয়ার্কিং সুবিধা

  • রিহ্যাব তার সদস্য ডেভেলপারদের আইনি ও নীতি সংক্রান্ত সহায়তা দেয়।
  • সদস্যরা অন্যান্য ডেভেলপারদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে পারে।
  • অভিজ্ঞদের সঙ্গে যোগাযোগ, বাজার বিশ্লেষণ, এবং সমস্যা সমাধানে সহায়তা পাওয়া যায়।

সরকারি নীতিগত সুবিধা

  • গৃহঋণসহ সরকারি প্রকল্পে অংশগ্রহণ বা অনুমোদনের ক্ষেত্রে রিহ্যাবের সদস্যরা সহজীকৃত প্রক্রিয়া উপভোগ করতে পারে।
  • ক্রেতা এবং জমির মালিকের সাথে সমস্যা দেখা দিলে রিহ্যাব এর মেডিযেশন সেলের সমাধানের  সুয়োগ রয়েছে।

বাজার তথ্য ও গবেষণা

  • রিহ্যাবের সদস্যরা মার্কেট রিপোর্ট, হাউজিং স্ট্যাটিস্টিকস, দাম ও ট্রেন্ডের তথ্য পায়।
  • এটি ব্যবসায়িক কৌশল নির্ধারণে সহায়ক।

বাধ্যবাধকতা স্বচ্ছতা

রিহ্যাবের সদস্যরা নীতি ও আচরণবিধি মেনে কাজ করে, যা ক্রেতাদের কাছে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করে।এতে ক্রেতার বিশ্বাস বাড়ে, যা ফ্ল্যাট বিক্রি বৃদ্ধি করে।মূলত ডেভেলপাররা রিহ্যাবে মেম্বার হলে তারা ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা পায়, প্রচারণার সুযোগ ও বাজারে এক্সপোজার পায়, সরকারি ও নীতি সহায়তা সংক্রান্ত সুবিধা পায়, ক্রেতার আস্থা ও বিক্রয় সম্ভাবনা বাড়ে। মূলত মেম্বার হওয়া মানে ব্যবসার জন্য “সেলস এবং ব্র্যান্ডিং” উভয় ক্ষেত্রেই লাভ

রিহ্যাবের (REHAB) সদস্য হিসেবে থাকার প্রধান সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো সদস্যদের মধ্যে একতা ও সমন্বয় তৈরি হওয়া। এটা কেবল ব্যবসায়িক না, সামাজিক ও পেশাগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। রিহ্যাবের সদস্য হওয়া মানে শুধু ব্যবসায়িক সুবিধা পাওয়া নয়, এটি একটি সমন্বিত কমিউনিটি এবং পেশাগত একতা গড়ে তোলার সুযোগ তৈরি করে। নতুন সদস্যরা অভিজ্ঞদের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষা ও পরামর্শ পেতে পারেন। ক্ষেত্র বিশেষ আইন বা নির্মাণ সংক্রান্ত সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা যায়।

মোঃ আব্দুর রশিদ বাবু

ডিজিএম (হেড অব মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন্স)

রিহ্যাব।