ঢাকার নগর পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন হলো। ড্যাপ (২০২২-২০৩৫) এর সংশোধনী এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজকের সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই সংশোধিত ড্যাপ গেজেট আকারে প্রকাশিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিববৃন্
রিহ্যাবের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই রাজধানীর ড্যাপ (২০২২-২০৩৫) সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশের আবাসন খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর রাজউকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ৩৫টিরও বেশি উচ্চপর্যায়ের মিটিং সম্পন্ন করে। রিহ্যাব এর পাশাপাশি ঢাকার জমির মালিকরাও আন্দোলনে নামে। তারা সভা সেমিনারসহ রাজউক ভবন ঘেরাও করে।
এই মিটিংগুলোতে মূলত ফ্লোর এরিয়া রেশিও (FAR), জনঘনত্ব, কৃষি ভূমি সংরক্ষণ, নগর উন্নয়ন ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়।
রিহ্যাবের উদ্যোগের ফলে শুধুমাত্র নীতিগত আলোচনা নয়, বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ৩৫টিরও বেশি বৈঠকের মাধ্যমে রাজউক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে, যা শীঘ্রই গেজেট আকারে প্রকাশিত হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রিহ্যাবের এই ধারাবাহিক এবং কার্যকর উদ্যোগের ফলে রাজধানীর রিয়েল এস্টেট খাত পুনরুজ্জীবিত হবে, মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সুযোগ বৃদ্ধি পাবে, এবং নগর পরিকল্পনায় দীর্ঘদিনের স্থবিরতা কাটানো সম্ভব হবে।
রিহ্যাবের এই পদক্ষেপ নগর উন্নয়ন ও আবাসন খাতের জন্য এক নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিয়েছে, যেখানে নীতি, বিনিয়োগ এবং নাগরিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে।