রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নিজস্ব জমিতে রিহ্যাব ভবন নির্মাণ কাজের উদ্বোধন এবং রিহ্যাব এজিএম-২০২৬ আয়োজনের জন্য টেন্ডার আহ্বান করেছে।
আগামী ২০ জুন ২০২৬ ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট, খাবার ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আয়োজন পরিচালনার জন্য অভিজ্ঞ ও যোগ্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
দরপত্রটি এক ধাপের দুই-এনভেলপ পদ্ধতিতে (Open Tendering Method) সম্পন্ন হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো টেন্ডার ডাটা শিট (TDS) অনুযায়ী দরপত্র দলিল সংগ্রহ করতে পারবে।
দরপত্র বিক্রয় ও জমাদানের শেষ সময় আগামী ১৩ জুন ২০২৬ দুপুর ১২টা। একই দিন বিকেল সাড়ে ৩টায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত দরপত্র এবং বিকেল ৪টায় খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দরপত্র খোলা হবে।
রিহ্যাবের নিজস্ব ভবন নির্মাণের অনুষ্ঠান ও এজিএম-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রত্যাশা করছে সংগঠনটি।