আমাদের মেইল করুন  abasonbarta2016@gmail.com

প্রয়াত জহির উদ্দিন মাহমুদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সম্মাননা দিয়েছে রিহ্যাব - »

প্রয়াত জহির উদ্দিন মাহমুদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সম্মাননা দিয়েছে রিহ্যাব

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সদস্য প্রতিষ্ঠান নর্দান ফাউন্ডেশন লিমিটেডের সম্মানিত পরিচালক ও রিহ্যাব প্রতিনিধি প্রয়াত জহির উদ্দিন মাহমুদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রিহ্যাব। তাঁর পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে ৫ লাখ টাকা আর্থিক সম্মাননা প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ অক্টোবর ২০২৬ তারিখে রিহ্যাব সচিবালয়ে এ অনুদান প্রদান করা হয়। এর আগে গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, প্রয়াত জহির উদ্দিন মাহমুদ গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রিহ্যাব মনে করে, আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত সদস্য ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও কল্যাণ নিশ্চিত করতে রিহ্যাব ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।