ছিনতাইকারীর কবলে রিহ্যাব পরিচালক সুরুজ সর্দার। গতকাল মিরপুর-২ নম্বর হতে মিরপুর-১০ নম্বর যাওয়ার পথে মিরপুর মডেল থানাধীন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর ০৫ নং গেইটের সামনে এই ঘটনা ঘটে। ভয়ভীতি দেখি তার কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান যে, গতকাল মঙ্গল বেলা সাড়ে বারোটার দিকে তিনি রিক্সাযোগে মিরপুর-২ নম্বর হতে মিরপুর-১০ নম্বর যাওয়ার পথে মিরপুর মডেল থানাধীন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর ০৫ নং গেইটের সামনে পৌছামাত্র অপর একটি রিক্সাযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার রিক্সার সামনে গতি রোধ করে তাকে সালাম দেয় এবং অজ্ঞাত অন্য একটি নামে ডাক দেন। নিজেকে মিরপুর-১০ নম্বরের অজ্ঞাত এক ব্যক্তির ভাই বলে পরিচয় দেয়। তিনি তখন অজ্ঞাত ব্যক্তিকে চিনতে না পেরে চলে যাওয়ার চেষ্টা করলে অজ্ঞাতনামা ৬/৭ জন লোক উক্ত স্থানে উপস্থিত হয়ে তার রিক্সা চারপাশ থেকে ঘিরে ফেলে তার নিকট টাকা-পয়সা যা আছে সব দিয়ে দিতে বলে। তখন তিনি প্রতিবাদ করলে অজ্ঞাতনামা লোকগুলো তাদের হাতে থাকা চাকু বের করে তার পেটে ঠেকিয়ে জানে মেরে ফেলার ভয় দেখায় এবং কাছে থাকা নগদ ৩৩,০০০/-(তেত্রিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়। সবকিছু নেবার পর ছেড়ে দেয় এবং উক্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করিলে জানে ফেরে ফেলার হুমকী প্রদান করে।
পরবর্তীতে তিনি থানায় বিস্তারিত বর্ণনাসহ লিখিত সাধারণ ডায়েরী করেন।