আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ: আবাসন খাতে অভিজ্ঞ নেতৃত্বের প্রতিচ্ছবি - »

ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ: আবাসন খাতে অভিজ্ঞ নেতৃত্বের প্রতিচ্ছবি

দেশের আবাসন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও সুপরিচিত উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ বর্তমানে বেসিক বিল্ডার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করা এই প্রকৌশলী গত দুই দশকেরও বেশি সময় ধরে সততা, অঙ্গীকার ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। আসন্ন রিহ্যাব এর পরিচালনা পর্যদ নির্বাচনে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন।

তার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রায় ২০০টির বেশি প্রকল্প সফলভাবে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৮০টির মতো প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতের জন্য আরও ২৫টি নতুন প্রকল্প পরিকল্পনায় রয়েছে বলে জানা গেছে।

আবাসন খাতের উন্নয়নে ইঞ্জিনিয়ার আব্দুল লতিফের সুস্পষ্ট ভিশন রয়েছে। তিনি ঢাকায় আবাসন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতে ব্যবসাবান্ধব নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে আসছেন।

বর্তমানে তিনি রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট (২০২৪–২০২৬) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি ড্যাপ ২০২২–২০৩৫ সংশোধনসহ বিভিন্ন নীতিগত বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। এছাড়া ওয়াসা স্কয়ার ফিট বিল বাতিল, প্ল্যান পাস, ভূমি ছাড়পত্র ও অকুপেন্সি সার্টিফিকেট প্রক্রিয়া সহজীকরণেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (IEB) সহ একাধিক ক্লাব ও সংগঠনের সদস্য।

ঢাকার গুলশান এলাকায় অবস্থিত বেসিক বিল্ডার্স লিমিটেড-এর কর্পোরেট কার্যালয় থেকেই তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন। তার বাড়ি পাবনা জেলায়।

অভিজ্ঞতা, দক্ষতা এবং আবাসন খাতে দীর্ঘদিনের সম্পৃক্ততা- সব মিলিয়ে ইঞ্জিনিয়ার আব্দুল লতিফকে এই খাতের একজন প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।