রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর চট্টগ্রাম রিজিওনে বিল্ডিং তৈরি করতে গিয়ে চাঁদাবাজি সহ যে কোন ধরনের সমস্যায় পুলিশের সহযোগীতা নেওয়া যাবে দ্রুত সময়ের মধ্যে। এ জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি প্রজ্ঞাপন জারি করেছে। ০৮ /০৭/২০২৫ তারিখে স্বাক্ষরিতে উক্ত প্রজ্ঞাপনের অফিস আদেশ নং-১৬১/২০২৫।
রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রকল্প নির্মাণের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা সমাধানকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), সিএমপি, চট্টগ্রামকে “Contract Person” হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়।
এখানে উল্লেখ্য যে ঢাকার মত চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় রিহ্যাব এর পক্ষ থেকে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন সিএমপিকে পত্র লিখেন এবং যোগাযোগ রক্ষা করেন। তার পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেন।
চট্টগ্রামের রিহ্যাব সদস্যদের আইন শৃংখলা সহ বিভিন্ন সমস্যায় তাৎক্ষনিকভাবে সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়।
এবিষয়ে রিহ্যাব চট্টগ্রামের একজন সদস্য বলেন, রিহ্যাব এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। এই পদক্ষেপের ফলে দ্রুত সময়ের মধ্যে অনেক সমস্যা সমাধান হবে।