আমাদের মেইল করুন  abasonbarta2016@gmail.com

রিহ্যাব নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন চেম্বার আদালত - »

রিহ্যাব নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন চেম্বার আদালত

আবারও রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধ!

রিহ্যাবের নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। ফলে আবারও রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।২৩ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সিভিল পিটিশন নম্বর ৪৩০১/২০২৬-এর শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের কার্যতালিকায় আবেদনের ফলাফল হিসেবে ‘Stay and disposed of’ উল্লেখ রয়েছে। এর ফলে রিহ্যাবের বোর্ড মিটিং, বার্ষিক সাধারণ সভা (এজিএম)সহ নিয়মিত কার্যক্রমের বাইরে অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যায়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় রিহ্যাবকে রুটিন কার্যক্রম ছাড়া বোর্ড মিটিং, এজিএমসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের ওই নির্দেশের বিরুদ্ধে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক হাইকোর্টে রিট করেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

রিটের শুনানি শেষে গত ১ নভেম্বর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর ফলে রিহ্যাবের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বাধা সাময়িকভাবে দূর হয়েছিল।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। সিভিল পিটিশন নম্বর ৪৩০১/২০২৬-এর শুনানি শেষে আদালত ‘Stay and disposed of’ আদেশ দেন। এর মাধ্যমে হাইকোর্টের ১ নভেম্বরের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এর ২৩ নভেম্বর ২০২৬ এর চেম্বার বিচারপতির কার্যতালিকায় ৯ নং সিরিয়ালের ফলাফলে লেখা হয়েছে ‘Stay and disposed of’। (লিংক  https://www.supremecourt.gov.bd/web/?court_id=89&date1=23%2F11%2F2026&div_id=1&menu=00&page=cause_list.php&utm_source=chatgpt.com)

উল্লেখ্য আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৬ এর আয়োজন অনিশ্চয়তার মুখে পড়লো বলে অভিমত দিয়েছেন অনেকে।