রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউিজং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)–এর আসন্ন নির্বাচনে অংশ নিতে আবাসন ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম “আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ” ২৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

ঘোষিত প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। তাদের নেতৃত্বে প্যানেলটি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন মোঃ আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মোঃ জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২) এবং ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩)। ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মোঃ শোয়েব উদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।
এছাড়া পরিচালক পদে মনোনীতদের মধ্যে রয়েছেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ জাহিদ হোসাইন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মোঃ আশিকুল হক, মোঃ মোবারক হোসেন, মোঃ ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, মি. সুরাজ সরদার, মোঃ জহির আহমেদ, ক্যাপ্টেন মোঃ শাহ আলম, মিসেস উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিম উল্লাহ, মোঃ রাগিব আহসান, মোঃ আইয়ুব আলী, শেখ কামাল, মোঃ ইমদাদুল হক, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এবং তাসনোভা মাহবুব সালাম।
চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে রয়েছেন মোহাম্মদ জাফর এবং এ.এস.এম আব্দুল গফ্ফার মেয়াজী।
প্যানেল সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই দলটি নির্বাচনে বিজয়ী হলে রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
